1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পঞ্চগড়ে ইউপি ভবন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২১৩ সময় দর্শন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবন থেকে সুজন ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে পঞ্চগড় ৩নং সদর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুজন জগদল গোয়ালপাড়া গ্রামের কচিমদ্দীনের ছেলে।

স্থানীয় ও পরিষদ সূত্রে জানা যায়, বুধবার রাতে জগদল এলাকায় একটি মসজিদের ব্যাটারী চুরি করতে গিয়ে ধরা পড়েন সুজন ও জাহেদুল।পরে স্থানীয় বাসিন্দারা ইউপি চেয়ারম্যানকে খবর দিয়ে তাঁদের পরিষদে নিয়ে যান। এ বিষয়ে সকালে পরিষদে বিচার বসার কথা ছিল। এর মধ্যে রাতে পরিষদের দ্বিতীয় তলায় আলাদা কক্ষে তাঁদের রেখে সবাই বাড়ি যান। সকালে দায়িত্বরত গ্রামপুলিশ তাঁদের জন্য খাবার আনতে যান। খাবার এনে সুজনের কক্ষে দিতে গিয়ে তাঁকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন তিনি পরিষদের সবাইকে খবর দেন।

 

পরে এ বিষয়ে থানা-পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। একই সময় চুরির দায়ে অভিযুক্ত  জাহেদুল নামে অপর যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu