1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

২৪ ঘণ্টা খোলা থাকবে ওষুধের দোকান : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১১৯ সময় দর্শন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, ২৪ ঘণ্টা খোলা থাকবে। রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি।আমরা এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলছি।

 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারি মেডিকেল কলেজের আসন এবং শিক্ষক সংখ্যা বাড়ানো হবে। তবে বাড়ছে না বেসরকারি মেডিকেলের সীট।

মন্ত্রী বলেন, মেডিকেল কলেজে গবেষণা কার্যক্রম বাড়াতে ফান্ড নেয়া হচ্ছে। মেডিকেল শিক্ষার মানোন্নয়ন করাই এখন অগ্রাধিকার সরকারের কাছে।

তিনি বলেন, শিশুদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ১২টা সিটি করপোরেশনের ১৮৬টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। এখন আছে ৩০ লাখ টিকা, টিকা পাওয়া সাপেক্ষে সারাদেশে শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu