1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাদেরকে রাজপথে খেলার আহ্বান জানালেন আফরোজা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১১৫ সময় দর্শন

কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, খেলা হবে তবে আসুন রাজপথে খেলি, বিএনপি রাজপথে নামলেই পুলিশ দিয়ে বাধা দেন কেন? প্রশাসনকে ব্যারাকে রেখে আসুন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের একটি হোটেলে সুনামগঞ্জ মহিলা দলের এক আয়োজনে এ কথা বলেন তিনি। জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মহিলাদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

তিনি বলেন, আ’লীগ বলে বিএনপি মাঠে নেই।বিএনপি মাঠে নামলেই পুলিশ দিয়ে বাধা দেয়। দলের নেতাকর্মীদের হত্যা করা হয়, মামলা দেয়া হয়, গুম করা হয়।

 

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে আফরোজা আব্বাস বলেন, দেশে তেল, গ্যাস-সহ সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে দেশের মানুষ আজ অনাহারে থাকতে হচ্ছে।  আমি মনে করি আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। সেই খেলার সমাপ্ত হওয়ার দিন চলে এসেছে। আশা করি দ্রুত বিএনপির সুদিন আসবে।

অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা মহিলা দোলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বিএনপি মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu