1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খুলবে না রাঙ্গাবালী সদরের দোকানপাট

সজ্ঞিব দাস গলাচিপা ( পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১১৯ সময় দর্শন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাহেরচর বাজারের দোকানপাট খুলবেন না ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজন দেখিয়ে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ঔষধ ও খাবার দোকান ব্যতীত সকল দোকানপাট না খোলার ঘোষণা দেওয়া হয়। বাহেরচর বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বুধবার রাতে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা জানান, আজ তাদের অনেকেই জেলা শহর পটুয়াখালীতে অবস্থান করবেন। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাহেরচর বাজারের খাস জমিতে দীর্ঘদিনের নির্মিত দোকানপাট উচ্ছেদের প্রক্রিয়া চলছে।

এসব দোকানপাট উচ্ছেদ করা হলে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত এবং নিঃস্ব হয়ে যাবেন। তাই মানবিক দিক বিবেচনা ও বৈধ উপায়ে খাস জমিতে থাকার ব্যবস্থা গ্রহণের জন্য তারা জেলা প্রশাসনকে এ বিষয়টি অবহিত করবেন। একারণেই দোকানপাট রেখে তারা পটুয়াখালী গিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি উপজেলার বাহেরচর বাজারের খাস জমিতে নির্মিত ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu