1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কে হচ্ছেন উয়েফার বর্ষসেরা ফুটবলার?

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৫৪ সময় দর্শন

অপেক্ষার প্রহর ফুরাবে আজ। কে হতে যাচ্ছে উয়েফার বর্ষসেরা ফুটবলার। তুরস্কের ইস্তান্বুলে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানেই যে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

চোখ বন্ধ করে খানিকটা অনুমেয়ই যে সব ঠিক থাকলে এবারের ২১-২২ মৌসুমে উয়েফার বর্ষসেরা ফুটবলার হতে চলেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেঞ্জামা।

এ মৌসুমে কি ই না করেছেন এই ফরাসি? রিয়ালকে রেকর্ড ১৪তম ইউরোপীয়ান কাপ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা সরাসরি ৪৮ গোলের পাশাপাশি এসিস্ট রয়েছে তার ১৫ গোলে। তার দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ গত মৌসুমে স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ছাড়াও জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ।

মাদ্রিদের ক্লাবটিতে নিজের পঞ্চম ইউরোপ সেরা ট্রফি জিততে তিনি গোল করেন আসরের সর্বোচ্চ ১৫টি। এর মধ্যে দুটি হ্যাটট্রিকসহ ১০টি গোলই নকআউট পর্বে। এছাড়া ফ্রান্সকে জিতিয়েছেন উয়েফা নেশন্স কাপ।

গত মৌসুমে দুর্দান্ত আসর কাটানো রিয়ালের সব কৃতিত্ব অবশ্য বেঞ্জামার একার নয়। দলের অর্জনে অসামান্য ভূমিকা রাখেন গোলরক্ষক থিবো কুর্তোয়া। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে লিভারপুলের বিরুদ্ধে তার দুর্দান্ত কিছু সেভে গোল হজম থেকে রক্ষা পেয়েছিল রিয়াল। যে কারণে সালাহদের হারিয়ে ফাইনালে শিরোপা দখলে নেয়ার কৃতিত্বটা তারই বেশি।

দুই রিয়াল তারকার চেয়ে কিছুটা পিছিয়ে আছেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। কুর্তোয়া ও বেঞ্জামার মতো একাধিক ট্রফি জেতার সৌভাগ্য হয়নি তার। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সিটিজেন এই মধ্যমণি। গত মৌসুমে ২১ গোল করার পাশাপাশি সতীর্থদের সহায়তা করেছেন ১৮টি গোলে। জিতেছেন দলকে ইংলিশ প্রিমিয়ার লীগের ট্রফি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu