1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডেকেছে বাম দল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (২৪ আগস্ট) সকালে পল্টনের সিপিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। এসময় তিনি বলেন, সরকার মানুষের কথা না ভেবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করেছে।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের পক্ষ না নিয়ে নিয়েছে লুটেরাদের পক্ষ।এই সংকটকালে চা শ্রমিকদের আন্দোলনে সময়ক্ষেপণ তাদের ন্যায্য দাবি অগ্রাহ্য করেছে সরকার। আগামীকালের হরতালে দাবি আদায় না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচির ডাক দেয়ার কথাও জানায় বাম গণতান্ত্রিক জোট।

 

এর আগে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে ১৬ই আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ের অভিমুখে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল এই বাম জোট।

প্রিন্স বলেন, বর্তমান সংকটে সরকার মানুষ বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। তিনি আরও অভিযোগ করে বলেন, সম্প্রতি মোটা চালসহ চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তুলছে। এর মধ্যে পানির দাম সেপ্টেম্বর থেকে আবারও বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোরও পাঁয়তারা চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu