1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যে কারণে আজ ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১১১ সময় দর্শন

ধর্ষণের শিকার দিনাজপুরের কিশোরী  ইয়াসমীনের কথা কি মনে আছে সবার? ১৯৯৫ সালের ২৪ আগস্ট কিছু পুলিশ সদস্যের লালসার শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছিল তাকে। যার প্রতিবাদে ফুঁসে

উঠেছিল দিনাজপুরের মানুষ। সে দিন থেকেই সারাদেশে এই দিবসটি পালিত হচ্ছে ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে।

মা’য়ের সাথে দেখা করতে ঢাকা থেকে দিনাজপুরে বাড়ি ফিরছিল কিশোরী ইয়াসমিন।রাতে দশমাইল মোড়ে নামলে একটি চায়ের দোকান থেকে কিছু পুলিশ সদস্য তাদের ভ্যানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করে। শহরে ঢোকার আগে রানিগঞ্জ মোড়ে রাস্তার পাশে ফেলে যায় মরদেহ।

 

ঘটনার প্রতিবাদে পরদিন প্রথমে দশমাইল এলাকায় সমবেত হতে শুরু করেন বিক্ষুব্ধ জনতা। ধীরে ধীরে তা রূপ নেয় আন্দোলনে। সেখানেও নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হন পাঁচজন। গুলিবিদ্ধ আরও অনেকে। পরে আন্দোলনের মুখে জড়িত পুলিশ সদস্যদের বিচারে ফাঁসির রায় হয় এবং রায় কার্যকরও হয়।

ঘটনার ২৭ বছর পরও সেদিনের দুঃসহ স্মৃতিতে এখনও ডুকরে কেঁদে ওঠেন ইয়াসমিনের মা শরিফা বেগম।

সমাজের সচেতন ব্যক্তিরা বলছেন, এ রকম পাশবিক ঘটনার প্রায় তিন দশক পরেও তৈরি হয়নি মূল্যবোধ, থেমে নেই নারী নির্যাতন।

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য বলছেন, নারী নির্যাতন প্রতিরোধে যেসব মামলার বিচার এখনও হয়নি, তা দ্রুত শেষ করা প্রয়োজন।

ইয়াসমিন ট্রাজেডির পর প্রতিবছর ২৪ আগস্ট সারা দেশে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu