1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্বাধীনতা দিবসে হামলা চালালে কঠোর জবাব দেয়া হবে’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১০৯ সময় দর্শন

ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস আজ (২৪ আগস্ট)।  ১৯৯১ সালের এই দিনে ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এদিকে, ইউক্রেনে সামরিক

অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হওয়া এই অভিযান প্রায় পাঁচ মাস ধরে চলছে।এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবস ও রুশ সামরিক অভিযানের ছয় মাস পূর্ণ হওয়াকে কেন্দ্র করে রাশিয়া কোনো ধরনের হামলা চালালে তার কঠোর জবাব দেয়া হবে। এছাড়া যে কোনো মূল্যে রাশিয়ার দখল করা ক্রিমিয়া নিজেদের নিয়ন্ত্রণে আনতে ইউক্রেন দৃঢ়প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।

 

গতকাল মঙ্গলবার ক্রিমিয়াবিষয়ক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, ২০১৪ সালে রাশিয়ার দখলে চলে যাওয়া ক্রিমিয়ার নিয়ন্ত্রণ ফিরে পাওয়া হবে চলমান যুদ্ধের সবচেয়ে বড় বিজয়। ক্রিমিয়া দখলমুক্ত করতে পারলে বিশ্বব্যাপী আইনশৃঙ্খলা ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসকে ঘিরে রাশিয়া কোনো ধরনের হামলা চালালে তার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শত্রুপক্ষের জন্যও। দিনটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আশঙ্কা রয়েছে। তবে, আমাদের সশস্ত্রবাহিনী, বৃদ্ধিবৃত্তিক সম্প্রদায় ও নিরাপত্তাবাহিনী ইউক্রেনের সাধারণ মানুষকে রক্ষায় যা যা করণীয় তার সবই করবে। রাশিয়ার যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আমরা প্রস্তুত’।

অন্যদিকে, ইউক্রেনের স্বাধীনতা দিবস ও দেশটিতে রুশ সামরিক অভিযানের ছয় মাস পূর্ণ হওয়া উপলক্ষে রাজধানী কিয়েভের বেসামরিক অবকাঠামো ও সরকারি ভবনে রাশিয়ার তীব্র হামলার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : আল-জাজিরা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu