1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল বিএনপি’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩২ সময় দর্শন

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল বিএনপি-জামায়াত। তারা জয় বাংলা ধ্বনিকে বাদ দিয়ে পাকিস্তান জিন্দাবাদ চালু করেছিল।  মঙ্গলবার শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব।
এ সময় তিনি আরও বলেন, তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে বিলুপ্ত করা যাবে।
তাই তারা বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলকেও বাঁচতে দেয়নি। ভাগ্যক্রমে সেদিন বিদেশে থাকায় বেচে গিয়েছিল বঙ্গবন্ধুর দুই কন্যা। পরিবারে সবাইকে হারিয়েও জীবনের ঝুঁকি নিয়ে সেদিন বাংলার মানুষের কথা চিন্তা করে রাজনীতিতে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে পাকিস্তানি মৌলবাদীরা। এগিয়ে গেছে বঙ্গবন্ধুর সোনার বাংলা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান।
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu