1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গ্রিল কেটে সাবেক অতিরিক্ত আইজিপির বাসার ৪৫ ভরি স্বর্ণ চুরি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৯৬ সময় দর্শন

সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার মোজাম্মেল হকের বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেন রোডের ২/এ ইস্টার্ন হাউজিংয়ের ৬ষ্ট তলার ডুপ্লেক্স বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।

ঘটনাস্থলে থানা পুলিশ ছাড়াও ডিবি, সিআইডিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা উপস্থিত হয়ে কাজ করছে।

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার বায়েজীদুর রহমান বলেন, গতকাল রাতের যেকোন সময় এই চুরির ঘটনা ঘটেছে।আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। বাসাটি সাবেক অতিরিক্ত আইজিপির। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

খন্দকার মোজাম্মেলের স্ত্রী মিতালি হোসেন বলেন, রাতে আমি এবং আমার স্বামী ডুপ্লেক্স বাসার নিচে ঘুমাচ্ছিলাম। দুজন গৃহপরিচারিকাও ছিল। বাসার উপরে কেউ ছিল না। সকালে ৮টায়  ঘুম থেকে উঠে রুম পরিষ্কার করার জন্য গৃহপরিচারিকা দেখে উপরের একটি রুম ভেতর থেকে লক করা। পরে চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে দেখা যায় গ্রিল কাটা। এছাড়া আলমারি ভেঙে লকারে থাকা গহনার পুরো বক্স নাই। বক্সে প্রায় ৪৫ ভরি স্বর্ণ ছিল এবং সিঙ্গাপুরী ৪০০ ডলার ছিল। পরে আমরা বুঝতে পারি দুর্বৃত্তরা বাসায় ঢুকে লুট করে নিয়ে গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu