1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লাঠি দিয়ে পেটালে পুলিশের বিচার হয়, কিন্তু গুলি করে মানুষ মারলে বিচার হয় না-দুলু

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৯ সময় দর্শন

লালমনিরহাটে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্রলীগের কর্মীদের লাঠি দিয়ে পেটানোর অপরাধে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে সাথে সাথে বদলি করা হলো।অথচ সেখানেই বিএনপি কর্মীকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হলো তার বিচার হয় না।

সোমবার (২২ আগষ্ট) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে সদর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরো বলেন, এই দুর্নীতিবাজ আ’লীগ সরকার দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারা আজ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন তেল সহ নিত্যপন্যের মূল্যবৃদ্ধি করে তারা জনগনকে ভাতে মারতে চায়। জনগন আর আওয়ামী লীগকে চায় না। দেশের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়।

তিনি বলেন, এই আওয়ামীলীগ সরকারের অধীনে তাদের পাতানো নির্বাচনে এদেশের মানুষ আর অংশ নিবে না। অভিলম্বে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগনের সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করতে হবে। নয়তো এদেশের জনগনের ধর্য্যের বাধ ভেঙে গেলে তখন পালিয়ে যাওয়ার পথটাও হারিয়ে ফেলবেন, তখন চরম পরিণতি ভোগ করতে হবে।’

তিনি লালমনিরহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার কথা জানিয়ে বলেন, সরকার দলীয় নেতা কর্মী দিয়ে সাংবাদিকদের উপর হামলা করে তাদের রক্তাক্ত করেছে। আবার হাসপাতালে গিয়ে তাদেরই নেতারা সাংবাদিকদের দেখতে গিয়ে সমবেদনা জানান। অর্থাৎ এই আ’লীগ সরকার সর্প হয়ে দংশন করে আবার তারাই ওজা হয়ে ঝাড়ে। তাই আপনারা এই সরকারের ব্যাপারে সজাগ থাকবেন। এরা জনগণের বন্ধু হতে পারে না।

লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মমিনুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

এদিকে সকাল ১০টা বাজার পর পরই সদর উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে বড়বাড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে হাজির হতে থাকেন। বেলা ১২টা বাজার সাথে সাথে পুরো বড়বাড়ি বাজার বিএনপি কর্মী দিয়ে কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। বেলা সাড়ে ১২টায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে আবার বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu