1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংগৃহীত ছবি নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঢাল হিসেবে মজুদ বৃদ্ধি করছে রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হওয়া এই অভিযান প্রায় পাঁচ মাস ধরে চলছে। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে নানা ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া।

গত মার্চ মাসে আরটি’র এক প্রতিবেদনে বলা হয়, একের পর এক নিষেধাজ্ঞায় দেশটির প্রায় অর্ধেক স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে গেছে বিভিন্ন দেশে।

গত বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যানুযায়ী, ১২ আগস্ট পর্যন্ত রাশিয়ার আন্তর্জাতিক হোল্ডিং ৫৮০ দশমিক ৬ বিলিয়নে ডলারে পৌঁছেছে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঢাল হিসেবে মস্কো এ মজুদ বাড়িয়েছে।

গতকাল রোববার আরটি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এক সপ্তাহের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে তাদের রিজার্ভের আপডেট প্রকাশ করে। মোট রিজার্ভ আগের সপ্তাহ থেকে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার বেড়েছে। নিয়ন্ত্রক সংস্থা বলেছে, এক পারসেন্ট বৃদ্ধি একটি ইতিবাচক যা বাজার পুনর্মূল্যায়নের কারণে হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ঐতিহাসিক সর্বোচ্চ রেকর্ড ৬৪৩ দশমিক ২ বিলিয়ন ডলার হয়েছিল।

ইউক্রেনে সংঘাতের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশগুলো দ্বারা নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। নিষেধাজ্ঞায় দেশটির প্রায় অর্ধেক স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে যায় বিভিন্ন দেশে। তা সত্ত্বেও, রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বলছে, দেশটি রিজার্ভে নিষেধাজ্ঞা মোকাবেলা করতে সক্ষম হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu