1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মন্ত্রীর পদমর্যাদা পেলেন তাপস-আতিকুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১১০ সময় দর্শন

মন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস ও উত্তরের মেয়র আতিকুল ইসলাম। একইসাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন।

সোমবার এক প্রজ্ঞাপনে এ চার সিটি কর্পোরেশনের মেয়রদের মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদা নির্ধারণ করা হয়েছে। মর্যাদাপ্রাপ্ত মেয়রদের মধ্যে সবচেয়ে বেশিদিন প্রাপ্ত মর্যাদা ভোগ করবেন সেলিনা হায়াৎ আইভী।তিনি চলতি বছরই মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে ঢাকার দুই মেয়র নির্বাচিত হয়েছেন ২০২০ সালে। চট্টগ্রামের মেয়র নির্বাচিত হয়েছেন গত বছর।

 

উল্লেখ্য, সাবেক মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। ঢাকার বর্তমান দুই মেয়র নির্বাচিত হওয়ার পর কয়েকবারই তাদের মন্ত্রী মর্যাদা দেওয়ার গুঞ্জন শোনা গেলেও আজ সেটি বাস্তবে রূপ নিলো।

ঢাকা দুই সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। মেয়রদের ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পাঠ করান। তবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তারা সিটি কর্পোরেশনের দায়িত্ব পাননি। আড়াই মাস পর ১৩ মে দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্ব নেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর ১৬ মে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu