1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৬ সময় দর্শন

পাবনা-৪ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনী এলাকার ১২৯টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে।

নির্বাচন ঘিরে প্রশাসনের তরফ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে এগারোশ’ পুলিশ সদস্য, ১ হাজার ৫৪৮ জন আনসার সদস্য ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একাধিক টিম
শুক্রবার রাতে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে ভোট উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকল ভোট কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো হয়। এছাড়া ১২৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গত ২ এপ্রিল পাবনা-৪ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মৃত্যু বরণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। টানা ২৫ বছর ধরে আসনটি ধরে রেখেছে আওয়ামী লীগ।

ঈশ্বরদী জংশন, ইপিজেডের পাশাপাশি নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণসহ ভৌগলিক ও অর্থনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ পাবনা-৪ আসন। ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার দুই পৌরসভা ও ১২ ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। ভোট কেন্দ্র ১২৯টি।

নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঈশ্বরদী উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে, বিএনপি থেকে দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি থেকে জেলা কমিটির কার্যকারী সদস্য রেজাউল করিম খোকনকে মনোনয়ন দেওয়া হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu