1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কারবালায় মাজারে ধস, ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১১২ সময় দর্শন

ইরাকের কারবালায় শিয়াদের একটি মাজারের ওপর পাহাড়ের মাটি ধসে চার জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

এখনো আটকা পড়ে আছেন বেশ কয়েকজন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।খবর বিবিসির।

 

এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের ওই ঘটনায় আহত হয়েছেন ছয় জন। এখনো ধ্বংস্তূপে কেউ থাকতে পারেন বলে উদ্ধারকাজ চালাচ্ছেন তদন্ত ও উদ্ধারকারী দল।

কারবালা প্রান্তরের পশ্চিমাঞ্চলে অবস্থিত কাতারাত আল-ইমাম-আলি মাজার। শহর কারবালার কেন্দ্র থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত এটি। পাহাড় কেটে বানানো স্থাপনাটি ঘিরে আকস্মিকভাবে শুরু হয় মাটিধস।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র আবদেল রহমান জাওদাত বলেছেন, যেকোন ভুলের ফলে আরও এমন ভূমিধসের ঘটনা ঘটতে পারে।

খবরে বলা হয়, যারা এখনও ভেতরে আটকা রয়েছেন তাদের খাবার ও পানি দিতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। উদ্ধারকৃতদের মধ্যে তিন শিশু রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu