1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজ ভয়াল ২১ আগস্ট

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১০২ সময় দর্শন

ভয়াল ২১ আগস্ট আজ। ২০০৪ সালের এই দিনে তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে দলীয় সমাবেশে চালানো হয় দেশের ইতিহাসের নৃশংসতম গ্রেনেড হামলা। প্রধান টার্গেট

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও সেই নারকীয় হামলা কেড়ে নেয় ২৪ তাজা প্রাণ। আহত হন আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সারা দেশে ছড়িয়ে পরা সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু এভিনিউয়ে চলছিল আওয়ামী লীগের এই প্রতিবাদী সমাবেশ। ২১ আগস্ট, ২০০৪ সাল।

ঘড়ির কাটায় তখন বিকেল ৫টা ২২ মিনিট। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তখনকার বিরোধীদলীয় নেত্রী, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতির বক্তব্য চলার সময়েই শুরু হয় মুহুর্মুহু গ্রেনেড চার্জ। কিছু বুঝে ওঠার আগেই একে একে বিস্ফোরিত হয় ১৩টি গ্রেনেড। মুহূর্তেই রক্তাক্ত পুরো এলাকা। স্পিল্টারের আঘাতে রক্ত মাংসের স্তুপে পরিণত বঙ্গবন্ধু অ্যাভিনিউ।

চারদিক থেকে ভেসে আসে শত শত মানুষের বাঁচার আকুতি-আর্ত চিৎকার।

ভাগ্যক্রমে নারকীয় সেই গ্রেনেড হামলায় অলৌকিকভাবে বেঁচে যান ঘাতকদের প্রধান টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাক্তিগত দেহরক্ষীসহ নেতাকর্মীদের মানবঢাল নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা করে বর্তমান প্রধানমন্ত্রীকে।

সেদিন শুধু গ্রেনেড হামলা করেই থেমে থাকেনি ঘাতকের দল। গুলি চালায় শেখ হাসিনাকে লক্ষ্য করে। তবে সে বুলেট ভেদ করতে পারেনি তাঁকে বহন করা গাড়ির কাঁচ।

ঘাতকদের নৃশংস এমন হামলা থেকে শেখ হাসিনা প্রাণে বাঁচলেও, আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন হামলায়। পাশাপাশি আহত হয় দলের  শতাধিক নেতাকর্মী।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu