1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রূপপুরে দ্বিতীয় ইউনিটে অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট নির্মাণকাজ শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৯২ সময় দর্শন

রুপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের কংক্রিট ঢালাইয়ের কাজ সম্প্রতি শুরু হয়েছে। রসাটম প্রকৌশল বিভাগের অঙ্গসংস্থা ট্রেস্টরোসম এই কাজ বাস্তবায়ন করছে। শনিবার এক বার্তায় একথা জানানো হয়।

এএসইর ভাইস প্রেসিডেন্ট এবং আরএনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি এ প্রসঙ্গে বলেন, স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামো নির্মাণের চূড়ান্ত ধাপের কাজ শুরু হয়েছে।প্রথম ইউনিটে কাজের অভিজ্ঞতা ব্যবহার করে আমরা আরও কার্যকরভাবে কংক্রিট ঢালাই সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।

 

বার্তায় আরও বলা হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় অভ্যন্তরীণ নিরাপত্তা কনটেইনমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রিঅ্যাক্টর কক্ষকে সুরক্ষা দেয় এবং এরমধ্য দিয়েই বিভিন্ন পাইপলাইন প্রবেশ করে। এ ছাড়াও অভ্যন্তরীণ কন্টেনমেন্টে স্থাপিত হয় পোলার ক্রেন, যা রিঅ্যাক্টরের সার্ভিসিংয়ের সময় ব্যবহৃত হয়ে থাকে।

রূপপুর প্রকল্পে ৩+ প্রজন্মের দুটি রুশ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপিত হবে, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu