1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গাঁজা সেবন : হুইলচেয়ারই ভরসা মাইক টাইসনের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১২৮ সময় দর্শন

সাবেক মার্কিন বক্সার মাইক টাইসনের খ্যাতি বিশ্বজোড়া। মাসকয়েক আগে বিমানে এক ‘মদ্যপ ভক্তকে’ মারধর করে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। তবে টাইসনকে নিয়ে নতুন খবর, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই বক্সার, হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারছেন না।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি স্টার জানাচ্ছে, টাইসনকে শেষবার যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে দেখতে পাওয়া গিয়েছিল।বিমানবন্দরে তার হুইলচেয়ারে বসে থাকা অবস্থার কিছু ছবি ভাইরালও হয়েছিল। তার এক হাতে একটা লাঠিও দেখা গিয়েছিল। কয়েকদিন আগে নিউইয়র্কেও মাইক টাইসনকে লাঠিতে ভর দিয়ে চলতে দেখা যায়। আর এসব থেকে থেকে একটা বিষয় স্পষ্ট, টাইসনের শরীরের অবস্থা ভঙ্গুর।

 

চিকিৎসকদের বরাত দিয়ে ডেইলি স্টার জানিয়েছে, টাইসনের শারীরিক অবস্থার ক্রমাবনতির জন্য দায়ী তার মাত্রাতিরিক্ত গাঁজা সেবন। এই মাদকের প্রতি আকর্ষণ থেকে ক্যালিফোর্নিয়ায় নিজের ৪২০ একর জমিতে গাঁজা চাষ শুরু করেছেন তিনি। মাসে গাঁজা সেবনের পেছনে খরচ করেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ টাকা।

আর এই নেশায় বুঁদ হয়েই নিজের জীবনকে বিপদের দিকে ঠেলে দিয়েছেন ৫৬ বছর বয়সী টাইসন। সম্প্রতি একটি পডকাস্টে মাইক টাইসন জানিয়েছিলেন, তার মৃত্যুর দিন কার্যত ঘনিয়ে এসেছে। বর্তমানে তিনি হুইলচেয়ার ছাড়া মাইক টাইসন আর কোথাও যাতায়াত করতে পারেন না।

২০০৫ সালের জুনে শেষবারের মতো মাইক টাইসনকে বক্সিং রিংয়ে দেখতে পাওয়া গিয়েছিল। ১৯৯৬ সালের পর সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়ন আর কোনো খেতাব জয় করতে পারেননি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu