1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিজেদের সেনাদের হত্যা করল ইউক্রেন!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১১ সময় দর্শন

নিজেদের অবস্থান ছেড়ে যাওয়ায় অন্তত ১০০ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে ইউক্রেনের ‘ক্র্যাকেন’ রেজিমেন্টের জাতীয়তাবাদী যোদ্ধারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ দাবি করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেন, ১৪ আগস্ট খারকভ অঞ্চলের উদির বসতির কাছে ইউক্রেনের ৫৮তম পদাতিক ব্রিগেডের ওপর হামলা চালায় রাশিয়ান বাহিনী। হামলার মুখে ইউক্রেনীয় সেনাদের একটি অংশ পিছু হটে।

অনেকে পালিয়ে যান।

 

রুশ কর্মকর্তাদের দাবি, আতঙ্ক কাটানোর পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যদের ভয় দেখাতে নব্য নাৎসিদের নিয়ে গঠিত ‘ক্র্যাকেন’ রেজিমেন্টের যোদ্ধারা ৫৮তম পদাতিক ব্রিগেডের সদস্যদের হত্যা করেছে।

ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশেষ ইউনিট ‘ক্র্যাকেন’। তারা সশস্ত্র বাহিনী থেকে আলাদাভাবে কাজ করে। মস্কো এটিকে কুখ্যাত নব্য-নাৎসি ‘আজভ’ রেজিমেন্টের শাখা বলে মনে করে; যারা মে মাসে মারিউপোল শহরে শোচনীয় হারের স্বাদ পেয়েছিল।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে শুরু হওয়া সামরিক অভিযানের পর থেকেই এই ‘ক্র্যাকেন’ রেজিমেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে মস্কো। শুধু তা-ই নয়, ইউক্রেনে রুশ যুদ্ধবন্দিদের সঙ্গে নৃশংস আচরণের জন্য এই রেজিমেন্টকেই দায়ী মনে করে রাশিয়া।

‘ক্র্যাকেন’ রেজিমেন্টের কতজন যোদ্ধা আছে তার কোনো তথ্য নেই। তবে ধারণা করা হয়, এই রেজিমেন্টে কমপক্ষে ১ হাজার ৮০০ জন শক্তিশালী যোদ্ধা আছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu