1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংগৃহীত ছবি ডলার ইস্যুতে দেশি–বিদেশি ৬ ব্যাংকের এমডিকে নোটিশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১২৫ সময় দর্শন

দেশে ডলার বাজারে অস্থিতিশীলতার জেরে দেশি–বিদেশি ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ছয়টি হলো দেশীয় ডাচ্‌–বাংলা, সাউথ ইস্ট, প্রাইম, দি

সিটি, ব্র্যাক ও বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বুধবার ব্যাংকগুলোর এমডিদের এই চিঠি দেওয়া হয়। এর আগে এসব ব্যাংকের ট্রেজারিপ্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী

পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

 

সিরাজুল ইসলাম বলেন, ছয় এমডিকে নোটিশ দেওয়া হয়েছে। কারা দায়ী, তা জানাতে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এই ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের

প্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, মার্কিন ডলারের বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করায় এ ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, এসব ব্যাংকের ডলার কেনাবেচার তথ্য পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক জানায়, কোনো কোনো ব্যাংক ডলার কেনাবেচা করে এক মাসে ৪০০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে। যার মাধ্যমে

ডলারের বাজারকে আরও অস্থিতিশীল করে তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়। সামনে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত মে মাস থেকে দেশে ডলারের সংকট চলছে। আমদানি খরচ বেড়ে যাওয়া ও রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে আমদানি দায় শোধ করা যাচ্ছে না। এ কারণে বেড়ে গেছে ডলারের দাম।

বাংলাদেশ ব্যাংক ডলারের দাম এই সময়ে ৮৬ থেকে ৯৫ টাকা নির্ধারণ করেছে। তবে ব্যাংকগুলো প্রবাসী আয় আনছে ১০৬ থেকে ১০৭ টাকায়। আমদানিকারকদের কাছে প্রতি ডলারের জন্য ১০৩

থেকে ১০৪ টাকা নিচ্ছে ব্যাংকগুলো। এখন ব্যাংকগুলোর ডলার কেনাবেচায় সর্বোচ্চ ১ টাকা পার্থক্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu