1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ট্রাম্পের নামে মাংকিপক্সের নতুন নামকরণ!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১০০ সময় দর্শন

করোনার ভয়াবহতা শেষ না হতেই বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে মাংকিপক্স ভাইরাস। আফ্রিকা ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে এ ভাইরাসে। ফলে মাংকিপক্সের নাম পরিবর্তন নিয়ে চাপ বাড়ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর উপর।এর পরেই এক অভিনব উপায় বের করে। নতুন নামকরণ করবে সাধারণ জনগণই।

 

রয়টার্স জানিয়েছে, নাম চাইতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দফতরে জমা পড়ে অনেক অনেক নাম। তন্মধ্যে এক আবেদনকারী লিখেছেন, তিনি মাংকিপক্স ভাইরাসের নাম রাখতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে। ভাইরাসের নামের জন্য তার পরামর্শ ট্রাম্প-২২।

মাংকিপক্সের নাম নিয়ে আপত্তি তোলে বিশ্বের বিজ্ঞানী মহল থেকে শুরু করে চিকিৎসক মহলও। একযোগে তারা জানিয়েছিল, ভাইরাসটির নাম অবিলম্বে বদলানো দরকার। কেন না এই নাম মানুষকে ভুল পথে চালিত করবে। মাংকিপক্স ভাইরাসের নামে একটি প্রাণীর নাম জড়িয়ে আছে, যারা আদতে এই ভাইরাস ছড়ায় না। এরপরেই ডব্লিউএইচও মাংকিপক্সের সম্ভাব্য নামের পরামর্শ চান সাধারণের কাছে।

ডব্লিউএইচও’র তথ্যানুযায়ী, জনপ্রিয়তার তালিকায় শীর্ষে আছে ‘এমপক্স’ নামটি। তবে ট্রাম্প ২২-এর মতো কিছু অদ্ভুত নামও এসেছে তাদের দপ্তরে। ট্রাম্প ২২-এর সঙ্গে অবশ্য সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামের কোনো সম্পর্ক নেই। আসলে ট্রাম্প ২২-এর পুরো নাম ‘টক্সিক র‍্যাশ অব আনরেকগনাইজড মিস্টেরিয়াস প্রোভেন্যান্স অব ২০২২’।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu