1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গাড়ি চাপায় ৩ ছাত্র নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৩৪ সময় দর্শন

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা এক গাড়ি চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী তিন যাত্রী নিহত হয়েছেন। চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া নালঘর রাস্তার মাথা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া উত্তর পাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাক (২০) এবং উত্তর ছুফুয়া গ্রামের ডাক্তার মাসুদের ছেলে রাজ্জাক (২০)। তারা তিনজন ছুফুয়া ফাজিল মাদরাসার আলীম প্রথম বর্ষের ছাত্র।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এ কে এম মনজুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, নিহত তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশাযোগে মিয়াবাজার যাচ্ছিল। তাদের অটোরিকশাটি নালঘর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে  অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত ছাত্রদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর অটোরিকশাচালক পলাতক রয়েছেন। চাপা দেওয়া গাড়িটি শনাক্তকরণের চেষ্টা চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu