1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খারকিভে রুশ হামলায় নিহত ৬

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১০৭ সময় দর্শন

ইউক্রেনের খারকিভে রুশ হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে দাবি করছেন দেশটির এক গভর্নর। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। গতকাল বুধবার স্থানীয় সময় রাতে এ হামলার

ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনাদের অভিযানের ফলে সালটিভকা জেলায় একটি ভবনে আগুন লেগে যায়। তখনই হতাহতের ঘটনা ঘটে। হামলার পরবর্তী ফুটেজে দেখা যায়, ভবনটির বাইরে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।

খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে বলেন, অভিযানের ফলে উত্তর-পূর্ব শহরের বিল্ডিংয়ে আগুন লেগে যায়।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, রুশ বাহিনীর হামলায় ফ্ল্যাটের একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আমরা ক্ষমা করব না, আমরা প্রতিশোধ নেব।

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হওয়া এই অভিযান প্রায় ছয় মাস ধরে চলছে। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। শরণার্থী হয়েছেন লাখ লাখ মানুষ।

সূত্র : রয়টার্স, আল-জাজিরা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu