1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বগুড়ায় সাড়ে ছয় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৯৭ সময় দর্শন

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে জেলার আদমদীঘি ও বগুড়া শহরের দক্ষিণ কাটনার পাড়ায় অভিযানে এসব ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের দক্ষিণ কাটনারপাড়া এলাকার সাফিউল সিদ্দিকী ওরফে সাফি (৩৪), সোনাতলা উপজেলার মাইনুল ইসলাম (৪২), আব্দুল গফুর (১৯) এবং শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়া এলাকার উজ্জ্বল হোসেন (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক রাজিউর রহমান বুধবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে জানান, বুধবার ভোর ৫টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার পোওতা রেলগেটের সামনে রাস্তায় চেক পোস্ট বসানো হয়।

এসময় প্রাইভেটকারে থাকা ৪ জনের কাছ থেকে ২৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের দক্ষিণ কাটনার পাড়ার সাফির বাড়িতে তল্লাশি করে আরো ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উপপরিচালক জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন থেকেই মাদক কেনাবেচা করে আসছিলো। পুরো চক্রকে ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu