1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গোপালগঞ্জে নববধূ ‘হত্যার’ প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৪০ সময় দর্শন

গোপালগঞ্জের মুকসুদপুরে নববধূ শ্রবনী আক্তারের রহস্যজনক মৃত্যুতে তার শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করে মানববন্ধন করেছে তার পরিবার। এসময় স্বামী শাকিল মুন্সীসহ দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার হোগলাডাঙ্গা গ্রামবাসী।

জানা গেছে, শুক্রবার (৫ আগস্ট) উপজেলার গোবিন্দপুর গ্রামের টিটুল মুন্সীর ছেলে শাকিল মুন্সীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় শ্রাবনীর। বুধবার (১০ আগস্ট) গোবিন্দপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে শ্রাবণী আক্তারের (১৯) মরদেহ উদ্ধার করে পুলিশ।শ্রাবণীর পরিবারের দাবী, বিয়ের ৫ দিনের মাথায় শ্রাবনীকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখেছিলো শ্বশুরবাড়ির লোকজন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রাবনীকে তার স্বামী শাকিল মুন্সী এবং তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হতা করেছে। কিন্তু পুলিশ এ ঘটনায়  কোন মামলা নেয়নি এবং প্রয়োজনীয় কোন ব্যবস্থাও নেয়নি। শাকিল মুন্সীসহ দোষীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা।

নিহতের বাবা শাহাদত শেখ বলেন, আমার মেয়ের শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন ছিলো। আমরা সন্দেহ করছি ওরা আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। ওড়নার ফাঁস দিয়ে আত্যহত্যার করার কোন লক্ষণ ওর শরীরে ছিল না। ওরা আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে। আমি আইনের কাছে মেয়ে হত্যার বিচার দাবি করছি।

পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে মুকসুদপুর থানার সামনে গিয়ে শেষ হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়ার জানান, ঘটনার দিনে আমরা সংবাদ পাই গোবিন্দপুরে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আমরা মেয়ের পরিবারের জন্য অপেক্ষা করি কিন্তু তারা কেউ না আসায় ছেলে পক্ষের অপমৃত্যুর মামলা নিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ জানা যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu