1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মানুষ এখন অনেক শান্তিতে আছে : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১১০ সময় দর্শন

দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ও মদাতী ইউনিয়নে এক কর্মীসভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। তাই তাদের (বিএনপি-জামায়াত) মাথা খারাপ।দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই তারা ষড়যন্ত্র করছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। বিএনপি-জামায়াতকে কখনোই মাঠে নামতে দেওয়া হবে না।

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, দেশের মানুষের কোনো কষ্ট হতে দেবেন না। তাই দেশের মানুষের হতাশ হওয়ার কিছু নেই। দেশের মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আমাদের থাকতে হবে।

অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদি, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ভোটমারী ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলজার হোসেন বুসনিয়া,

মদাতী ইউনিয়নের আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হিতেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল, সহ-সভাপতি হবিবার রহমান হবি, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ইউনুছ, যুবলীগের সাধারণ সম্পাদক বাবু রমনী কান্ত রায়, মদাতী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবসহ উপজেলার আ.লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu