1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ক্রিমিয়ায় রাশিয়ার অস্ত্রাগারে বড় বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১০৯ সময় দর্শন

মঙ্গলবার ইউক্রেনের রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে একটি সামরিক ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ওই এলাকা থেকে ৩ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে। মেসকোয়ের একটি গোলাবারুদ সংরক্ষণ কেন্দ্রে বড় আকারের এই বিস্ফোরণটি ঘটে। ২০১৪ সালে দখল করা অঞ্চলটিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘটনাকে ‘নাশকতা’ বলে মন্তব্য করা হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, ১৬ আগস্ট সকালে নাশকতার ফলে ক্রিমিয়ার ঝাঁকোই এলাকায় সামরিক সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বেশ কিছু বেসামরিক স্থাপনারও ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের লাইন, বিদ্যুৎকেন্দ্র, রেললাইন ও আবাসিক ভবন। তবে এ ঘটনায় কেউ নিহত কিংবা মারাত্মক আহত হননি।

গত সপ্তাহেও ক্রিমিয়ার সাকি বিমান ঘাঁটিতে এক হামলায় ৯টি রুশ যুদ্ধবিমান ধ্বংস করে দেয়া হয়।

বিস্ফোরণের ঘটনায় ইউক্রেন দায় স্বীকার না করলেও দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এক টুইটে মন্তব্য করেন, রুশদের দখলে থাকা ক্রিমিয়া হচ্ছে বিস্ফোরণ এবং আক্রমণকারী ও চোরদের জন্য মৃত্যুর উচ্চ ঝুঁকিসম্পন্ন স্থান।

ইউক্রেনের পোদোলিয়াক দাবি করেছেন, বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎ সাবস্টেশন জাপোরিজহজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রাশিয়া-নিয়ন্ত্রিত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করতো।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সংঘাত দীর্ঘায়িত করতে চাইছে। টেলিভিশনে প্রচারিত মন্তব্যে পুতিন বলেন, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় সংঘাতের ক্ষেত্রেও ইন্ধন জোগাচ্ছে ওয়াশিংটন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu