1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংগৃহীত ছবি হরতালের ডাক বাম জোটের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৯৭ সময় দর্শন

জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে ২৫ আগস্ট অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, জ্বালানি তেলের মূল্য ও সারের দাম কমানোর দাবিতে ২৫ আগস্ট সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, অনতিবিলম্বে জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে।সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনে দেশ ও জনগণ গভীর সঙ্কটের মধ্যে রয়েছে।

 

তারা অভিযোগ করে বলেন, পুঁজিবাদী শাসন, শোষণ, লুণ্ঠন ও সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে দেশ পরিচালনা করছে। এতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ হারিয়ে যেতে বসেছে। দেশের শাসক গোষ্ঠী স্বাধীনতার স্বপ্নকে পায়ে মাড়িয়ে দেশ পরিচালনা করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুৎ, পানির মূল্যবৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।

ওষুধের দামও এখন আকাশছোঁয়া। মুনাফাখোর সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ না করতে পারছে না সরকার। এর বিপরীতে সরকার এ সিন্ডিকেটকে পৃষ্ঠপোষকতা করছে।

সমাবেশ শেষে পল্টন মোড় হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাম জোটের নেতা-কর্মীরা শাহবাগের দিকে দুপুর ১২টার দিকে এলে সেখানে কাঁটাতার দিয়ে গতি রোধ করেন পুলিশ সদস্যরা। বাম জোটের নেতা-কর্মীরা কাঁটাতার সরাতে গেলে কিছুক্ষণ পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu