1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফাইল ছবি নিউইয়র্কে আইজিপির যোগদান বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১২২ সময় দর্শন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিউইয়র্কে অনুষ্ঠেয় পুলিশপ্রধানদের সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যাওয়ার বিষয়টি নিয়ে ‘কাজ চলছে’।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে সম্পর্ক রয়েছে, চুক্তিও আছে। তার ওপরে ভিত্তি করেই বেনজীরের যাওয়া নিয়ে কাজ চলছে।

মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা জানান মন্ত্রী।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং র‌্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে বেনজীর আহমেদসহ বাহিনীর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দপ্তর।

এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মেলনে বেনজীর আহমেদ যোগ দিতে পারবেন কিনা সে বিষয়টি আলোচনায় আসে। এর আগে ৮ আগস্ট ঢাকা সফররত মার্কিন আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘কোনো রকম অসুবিধা না হলে’ নিউইয়র্কে অনুষ্ঠেয় পুলিশপ্রধানদের সম্মেলনে বেনজীর আহমেদ যোগ দিতে পারবেন। ‘

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইউএনএর (জাতিসংঘ) মধ্যকার সম্পর্ক রয়েছে, এগ্রিমেন্ট (চুক্তি) রয়েছে। তার ওপরে ভিত্তি করে সে বিষয়ে কাজ চলছে। ’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈঠকে আলোচনা প্রসঙ্গে নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে, বর্তমান সময়ের মতোই থাকবে কি না সে বিষয়ে জানতে চান পিটার হাস। ‘

আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু তাদের আত্মরক্ষার্থে গুলি চালান এবং সে গুলি চালানোর পরে প্রতিটি ঘটনায় ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্ত হয়। সে তদন্তের মধ্য দিয়ে যাচাই করা হয় ঘটনাটি সঠিকতা। ‘ এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতে তাঁকে জিজ্ঞেস করেন, তাহলে এ তদন্ত রিপোর্ট কেন প্রকাশ করা হয় না। এর উত্তরে তিনি বলেছেন, ‘যেগুলো জানানোর সেগুলো জানানো হয়। ‘

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে যথেষ্ট কাজ করেছে। তবে সেই সম্পর্ককে আরও জোরদার করতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়েও তাদের আলোচনা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu