1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত স্ত্রীকে হত্যা, স্বামী আটক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৮৯ সময় দর্শন

শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ঘরে সিঁধ কেটে ঢুকে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী জাহের আলীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বড় গোল্লারপাড় গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দক্ষিণ রানীগাঁও গ্রামের শামছুল হকের কন্যা শাহনাজ পারভীন (৪২) এর সাথে বাড়ির কাছাকাছি বড় গোল্লারপাড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ডাব বিক্রেতা জাহের আলীর (৩০) বিয়ে হয় প্রায় এক বছর আগে। এর আগে জাহের আলী প্রথম বিয়ে করলে এক ছেলে রেখে দু’জনের তালাক হয়।

এদিকে, শাহনাজ এর তিন সন্তান রেখে পরপর দুইটি বিয়ে বিচ্ছেদ ঘটে। ফলে জাহের-শাহনাজ এর এ সংসার ছিল দ্বিতীয়-তৃতীয়। বিয়ের পর থেকেই সংসারে বনিবনা ছিল না তাদের। শাহনাজ এক সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে শাশুড়ি-ননদের সাথে থাকলেও স্বামী জাহের আলী জামালপুরে ডাবের ব্যবসা করতেন।

সোমবার দিবাগত রাতে শাহনাজ তার চার বছর বয়সী কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্বামী জাহের আলী নিজ ঘরের সিঁধ কেটে প্রবেশ করে এবং ওড়না পেঁচিয়ে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। সকালে শাহনাজের পিতা মেয়েকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে শাহনাজের দেবরকে ডেকে সিঁধ দিয়ে ঘরে পাঠান। পরে দরজা খোলে শাহনাজের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে স্বামীসহ অন্যান্য স্বজন এবং থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশ সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাহের আলীকে আটক করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাহের আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu