1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এক রাতে তিন নারীকে ধর্ষণ বিশ্বকাপজয়ী ফরাসি তারকার!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২০০ সময় দর্শন

ম্যানচেস্টার সিটির ফরাসি তারকা বেঞ্জামিন মেন্দির বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের বিচার শুরু হয়েছে।

গতকাল সোমবার চেশায়ারের আদালতে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ১৩ জন নারী। শুনানিতে আইনজীবীরা অভিযোগ করেছেন, এক রাতেই মোট তিন নারীকে ধর্ষণ করেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার। অভিযোগনামায় আরো বলা হয়, নারীদের ওপর আক্রমণের সময় মেন্দি ‘পশু’র মতো আচরণ করেন তিনি।

২০১৭ সালে মোনাকো থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন বেঞ্জামিন মেন্দি। ডিফেন্ডারদের দলবদলে সেটা ছিল বিশ্বরেকর্ড।

কিন্তু ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে তিনি কঠোর শাস্তি পাবেন এবং ক্যারিয়ার পড়বে হুমকির মুখে। আদালতের শুনানিতে বলা হয়, তিনি  খ্যাতি ও সম্পদ ব্যবহার করে নারীদের লোভ দেখিয়ে নিজের বাসায় এনে ধর্ষণ করেছেন। এতে মেন্দিকে সহযোগিতা করেছেন তার ‘বন্ধু’ ৪১ বছর বয়সী লুইস সাহা মাত্তুরিয়ে। দুজনে মিলে এসব নারীর সঙ্গে নির্দয় আচরণ করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, মেন্দির বাসায় পুল পার্টির পর এবং একটি নৈশ ক্লাব মিলিয়ে এক রাতে মোট তিন নারীকে ধর্ষণ করেছেন। তার বাসার দরজা এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে ভিকটিম নারীরা পালাতেও পারতেন না। সেই সব নারীর সঙ্গে নির্দয় আচরণকে মেন্দি ‘খেলা’ মনে করতেন।

সেই সঙ্গে নিজেকে প্রভাবশালী উল্লেখ করে বলতেন, তার কিছুই হবে না। যদিও মেন্দি সব অভিযোগ আদালতে অস্বীকার করেছেন।

আইনজীবী টিমোথি ক্রো আরো বলেন, লুইস সাহা মাত্তুরিয়ের কাজ ছিল তরুণীদের ফাঁদে ফেলে তাদেরকে নির্যাতনের পরিবেশ সৃষ্টি করা।

এ ক্ষেত্রে ১৭ থেকে ১৮ বছর বয়সী তরুণীদের লক্ষ্যবস্তু বানাতেন, যারা একদম মাতাল হয়ে পড়তেন, এত বেশি পান করতেন যে কোনো কিছু মনে রাখতে পারতেন না এবং ঘুমিয়ে পড়তেন।  এর মধ্যে বেশির ভাগ ঘটনাই ঘটেছে করোনাভাইরাস মহামারিতে লকডাউন চলাকালে বাসায় আয়োজন করা পার্টিতে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu