1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বেঁধে মাথায় ডিম ভেঙে স্কুলছাত্রের জন্মদিন পালন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৮৪ সময় দর্শন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রকে খুঁটির সঙ্গে বেঁধে জন্মদিন পালন করেছে তার সহপাঠীরা। এ সময় ওই ছাত্রের শরীরে ডিম, আটা-ময়দা ও নানা ধরনের প্রসাধনী মেখে দেয় বন্ধুরা। গত শনিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস সরকারি অডিটরিয়ামের সামনে এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে।তারা সবাই জর্জ একাডেমির ছাত্র।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী অডিটরিয়ামের সামনের একটি পরিত্যক্ত পুরনো ভবনের খুঁটির সঙ্গে বেঁধে ওই শিক্ষার্থীর মাথায় ৫০টি ডিম ভেঙে জন্মদিন পালন করে তার বন্ধুরা। এ সময় তারা ওই কিশোরের শরীরে আটা-ময়দাসহ বিভিন্ন প্রসাধনী মাখিয়ে উল্লাস করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তার ছয় বন্ধুকে থানায় নিয়ে যায়।

থানার উপপরিদর্শক মামুন ইসলাম বলেন, খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে ছাত্রদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। একজন ছাত্র যদি স্কুলে না এসে বাইরে কোনো অঘটন ঘটায় তাহলে আমরা কী করতে পারি। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এরা টিকটক পার্টি। সমাজে এসব ঘটনা আর বাড়তে দেওয়া যাবে না। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে ওই কিশোররা অঙ্গীকার করে ছাড়া পেয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu