1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মিত্রদের আধুনিক অস্ত্র দিতে প্রস্তুত রাশিয়া

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১১০ সময় দর্শন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সাথে তার সম্পর্ককে মূল্যায়ন করে এবং মিত্রদের আধুনিক অস্ত্র দিতে প্রস্তুত রয়েছে। সোমবার রাশিয়ার উন্নত অস্ত্রের সক্ষমতা নিয়ে মস্কোর কাছে আয়োজিত এক অস্ত্র প্রদর্শনীতে বক্তৃতার সময় এসব কথা বলেন পুতিন। এ সময় সমমনা দেশগুলোর সাথে প্রযুক্তি ভাগাভাগি করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

মস্কোর কাছে ‘আর্মি-২০২২’ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘(আমরা) আমাদের মিত্রদের সবচেয়ে আধুনিক ধাঁচের ছোট অস্ত্র থেকে শুরু করে সাঁজোয়া যান, আর্টিলারি থেকে যুদ্ধবিমান এবং মনুষ্যবিহীন বিমানের মতো অস্ত্র দিতে প্রস্তুত রয়েছি।

‘আর এসব অস্ত্রের প্রায় সবই প্রকৃত যুদ্ধের কার্যক্রমে একাধিকবার ব্যবহার করা হয়েছে। ’ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রায় ছয় মাস পর তিনি মিত্রদের আধুনিক অস্ত্র সরবরাহের ব্যাপারে কথা বললেন। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে মস্কো বেশ কয়েকবার ধাক্কা খেয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সৈন্য এবং অস্ত্রের নিম্নমানের কর্মক্ষমতা দেশটির অস্ত্র রপ্তানিকে সম্ভাব্য ক্রেতাদের কাছে খুব বেশি আকর্ষণীয় করে নাও তুলতে পারে।

গত দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন ভ্লাদিমির পুতিন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সৈন্যদের পাঠানোর নির্দেশ দেন তিনি। তারপর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে লড়াই করছে রুশ সৈন্যরা। ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধ বিশ্বজুড়ে ব্যাপক অস্থিরতা, অর্থনৈতিক ও খাদ্য সংকট ডেকে এনেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu