1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রুশদী সুস্থ হচ্ছেন জেনে স্বস্তিতে প্রাক্তন স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১০৭ সময় দর্শন

ভেন্টিলেটর ছেড়ে রুশদী কথা বলতে পারছেন শুনে স্বস্তি পেয়েছেন তার প্রাক্তন স্ত্রী পদ্ম লক্ষ্মী। এক টুইটে প্রাক্তন স্বামীর সুস্থতায় আনন্দ প্রকাশ করেন তিনি। টুইটে পদ্ম লক্ষ্মী লিখেছেন, ‘অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলাম’।

জানা যায়, ১৫ বছর আগেই ছাড়াছাড়ি হয় দু’জনের।তবে প্রাক্তন স্বামী সালমান রুশদীর উপর হামলার খবর জানা মাত্র ঘুম উড়ে গিয়েছিল লক্ষ্মীর। লেখকের সুস্থতার খবর পেয়ে তিনি একটি টুইট করে জানিয়েছেন, সালমান সুস্থ হচ্ছেন জেনে অবশেষে স্বস্তি পেয়েছেন তিনি।

 

২০০৪ সালে বিয়ের পরে মাত্র তিন বছরের দাম্পত্য জীবন দু’জনের। বুকারজয়ী এই লেখকের সঙ্গে অভিনেত্রী পদ্মের বয়সের ফারাক ছিল ২৪ বছরের। কিন্তু তাদের সম্পর্কের রসায়ন নিয়ে দীর্ঘদিন মাতামাতি হয়েছে গণমাধ্যমে। পরে অবশ্য পরিস্থিতি বদলায় দু’জনেই আলাদা পথ বেছে নেন।

রোববার রুশদীর মুখপাত্র অ্যান্ড্রু ওয়াইলির বরাতে বিবিসি জানায়, নিউইয়র্কে ছুরিকাঘাতের শিকার বুকারজয়ী লেখক সালমান রুশদীর অবস্থা আগের থেকে ভালো। চিকিৎসকরা জানান, ভেন্টিলেটর সরিয়ে নেয়া হয়েছে এবং তিনি এখন কথা বলতে পারছেন। তবে তিনি একটি চোখ হারাতে পারেন বলে আশংকা করেছিলেন চিকিৎসকরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu