1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চাচাতো বোনকে ধর্ষণের পর গলা টিপে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২১৬ সময় দর্শন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া চাচাতো বোনকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে রাসেল সিকদারের (২১) বিরুদ্ধে। ওই স্কুল ছাত্রীর নাম ফারিহা খানম (১১)। সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নড়াইল এম এ মান্নান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের ইচাডাঙ্গা গ্রামের মোক্তার হোসেনের মেয়ে।

সোমবার (১৫ আগস্ট) বিকালে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, রোববার (১৪ আগস্ট) বিকেলে ফারিহার চাচাতো ভাই মানোয়ার সিকদারের ছেলে রাসেল সিকদার (২১) তার চাচা মোক্তার হোসেনের মুদি দোকান থেকে দেড়শ টাকার পণ্য বাকিতে ক্রয় করে। সন্ধ্যায় রাসেল বাড়ি গিয়ে ফারিহাকে ডেকে ওই বাকি টাকা নিয়ে যেতে বলে। ফারিহা টাকা আনতে গেলে চাচতো ভাই রাসেল তাকে বাথরুমে নিয়ে ধর্ষণের পর গলা টিপে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে অনেক খোঁজাখুঁজির পর রাসেলদের বাথরুম থেকে ফারিহাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রতিবেশীরা জানান, রাসেল উচ্ছৃঙ্খল প্রকৃতির। এর আগে সে একবার পরিবারের অমতে বিয়ে করলে সে বিয়ে টেকেনি। একমাত্র ছেলে উচ্ছৃঙ্খল হওয়ায় রাসেলের বাবা-মা রাসেলের সাথে থাকেন না। রাসেল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন। তার বাবা-মাও ঢাকায় থাকেন। তবে বাবা-মায়ের সাথে তার সম্পর্ক নেই।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, এ ঘটনায় সোমবার (১৫ আগস্ট) বিকালে মৃতের পরিবারের পক্ষ থেকে বোয়ালমারী থানায় একটি এজাহার দায়ের করেছেন। এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হতে পারে। তবে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu