1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তাইওয়ানের আকাশসীমায় চীনের ১১ যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১১৭ সময় দর্শন

ফের তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে চীনের যুদ্ধবিমান।

চীনের ১১টি সামরিক বিমান রোববার তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে অর্থাৎ তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। চীনের দাবিকৃত দ্বীপটির কাছে বেইজিং সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীন তাইওয়ানের কাছে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। যদিও তা গত সপ্তাহের তুলনায় অনেক ছোট পরিসরে।

তাইওয়ানের সরকার বলছে, চীন কখনোই দ্বীপটি শাসন করেনি। দ্বীপটি দাবি করার বা এর ভবিষ্যৎ নির্ধারণ করার কোনো অধিকার নেই, যা নির্ধারণ করতে পারে শুধু তাইওয়ানের জনগণই।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি যদি তাইওয়ান সফরকে কেন্দ্র করে নতুন করে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা শুরু হয়। তার সফরের সময় তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করে চীন। এমনকি তাইওয়ানের আশপাশে একাধিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে বেইজিং। এর আগে ১৯৯৬ সালে শেষবার তাইওয়ানের আশপাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল চীন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu