1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মিরপুরে অনুশীলন সারলেন সাকিব

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৯৮ সময় দর্শন

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। সেইসঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ লাখ ৯৫ হাজার ৪৮০ জন আক্রান্ত হয়েছেন।একইসময়ে করোনায় মৃত্যু হয়েছে ৯৪৮ জনের।

 

এর আগে, গত রোববার ৫ লাখ ৭৭ হাজার ৯৩৯ জন আক্রান্ত এবং ১ হাজার ২৭৭ জনের মৃত্যু হয়েছিল।

আজ সোমবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ২৩৮ জন।

এদিকে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৫ জন এবং মারা গেছেন ১০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৪৭ জন। ব্রাজিল মারা গেছেন ৭০ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৫৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬০৩ জন এবং মারা গেছেন ৫৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন ৭৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৫৬ জন। তাইওয়ানে মারা গেছেন ২২ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯২ জন।

এছাড়া ইরানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭৯ জন এবং মারা গেছেন ৮৩ জন। রাশিয়ায় মারা গেছেন ৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৯৮২ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫৯ জন এবং মারা গেছেন ১১ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৬৭ জন এবং মারা গেছেন ৩১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭৩ জন এবং মারা গেছেন ৩০ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ২৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত সারাবিশ্বে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাড়ছে শনাক্তও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu