1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শোক দিবসে পাঁচ হাজার মানুষকে খাবার দিল শেখ রাসেল ক্রীড়া চক্র

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১০৪ সময় দর্শন

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলার রূপকার জাতীর জনক শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে খুনিরা। সেদিন খুনিদের হাত থেকে রেহাই পাননি শেখ মুজিবুরের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল।

মাত্র ১১ বছর বয়েসি রাসেলকে খুন করতে হাত কাঁপেনি খুনিদের।

ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ও বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুসহ সেদিনের শহীদদের স্মরণ করছে শেখ রাসেল ক্রীড়া চক্র।জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের আত্মার মাগফেরাত শেখ রাসেল ক্রীড়া চক্র লি: এর  চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এর উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল এবং গরীবদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

 

আজ (১৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা ও শহীদ শেখ রাসেল সহ ঐদিনের সকল শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ। এরপর বনানী কবরস্থানেই মিলাদ এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পর বনানীতে গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ, ডিরেক্টর ফাইন্যান্স মো. ফখরুদ্দিন, পরিচালক মাকসুদুর রহমান, হাবিবুর রহমান খান,  মীর মো. শাহাবুদ্দিন টিপু, মো. আবুবকর,  মো. আসাদুজ্জামান, ক্লাবের আজীবন সদস্য মো. পিজিরুল আলম খান, শেখ মোহাম্মদ মিজানুর রহমান, আমিনুল ইসলাম, মো. মারুফ কাজি, শেখ আবু সোহেল প্রমূখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu