1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউনিভার্সেল মেডিকেলে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৩১ সময় দর্শন

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় পতাকা অর্ধনমিত ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

ড. আনোয়ার তার বক্তব্যে বলেন, ইতিহাসের জঘন্যতম, নৃশংস হত্যাকাণ্ড ঘটে ১৯৭৫ সালের এই কালো রাতে।এদিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য। ঘাতকের নির্মম বুলেট বিদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বুক

। সেদিন ঘাতকের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল। দেশের স্বাধীনতাকে মুছে ফেলতে চেয়েছিল এরা। সকল চক্রান্ত ও ষড়যন্ত্র নস্যাৎ করে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে।

 

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন মঞ্জু, সম্পাদক, দৈনিক সমকাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্তী সিআইপি। তারা তাদের পৃথক পৃথক বক্তব্যে ভয়াল এই কালো রাতের নির্মমতার কথা আবেগ তাড়িত কণ্ঠে স্মরণ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শে ব্রত হয়ে সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের মাধ্যমে সুসংগঠিত বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের কনসালটেন্টবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধানগণ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. তালহা জুহায়েফ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu