1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অনুশীলনকালে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্য নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

অনুশীলনকালে গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিশান ভৌমিক নামে এক সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (১৪ আগস্ট) সকালে সিলেটের জকিগঞ্জের আয়ুরগ্রাম বিওপি’তে কর্মরত অবস্থায় অস্ত্রের মেকসেফ ড্রিল অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে ওই সদস্য গুলিবিদ্ধ হন বলে নিশ্চিত করেছেন বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

নিশান ভৌমিক বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিশানের বাড়ি নোয়াখালী জেলার পাক মুন্সিরহাটে।বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হন বিজিবির অন্য সদস্যরা। তবে পথিমধ্যে তার অবস্থার অবনতি হলে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে চিকিৎসকরা সকাল ১০ টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিশানের মরদেহ তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে বিজিবির উদ্যোগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu