1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গম আমদানির জন্য আবারও ভারতকে চিঠি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১০০ সময় দর্শন

সরকারিভাবে গম আমদানির জন্য ভারতকে আবারও চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রনালয়। আগামী দুই-তিন মাসের মধ্যে জি টু জি ভিত্তিতে ভারত থেকে গম আসবে এবং দেশের বাজারে আটার দাম কমে আসবে বলে আশা ব্যক্ত করেছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন।

দেশে প্রতি বছর গমের চাহিদা ৬২ লাখ মেট্রিক টন। এর মাত্র ১০ শতাংশ উৎপাদন হয় বাংলাদেশে।বাকিটা আমদানির করতে হয় যার বড় অংশ আসে ভারত থেকে। কারণ, ভারত থেকে প্রতি টন গম কেনা হয় ৩৯৯ ডলারে, সেখানে রাশিয়া থেকে কিনতে সরকারকে গুনতে হয় প্রায় ৪৫০ ডলার, বুলগেরিয়া থেকে ৪৩০ ডলার, কানাডা থেকে প্রায় ৪৭০ ডলার আর ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিনত হয় প্রায় ৪৪০ ডলারে। তাই গম আমদানির জন্য সরকারের প্রথম পছন্দ পাশ্ববর্তী দেশ ভারত।

 

কিন্তু, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর কথা জানিয়ে তিনমাস আগে সরকারিভাবে গম রপ্তানি বন্ধ করে দেয় ভারত । তখন সরকার বিভিন্ন দেশের সাথে যোগাযোগ শুরু করে। অন্যান্য দেশ থেকে গম আনতে খরচ বেশি পড়ায় অস্থিরতা শুরু হয় আটার বাজারে। তাই, আবারও গম কেনার জন্য ভারতকে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রনালয়।

এদিকে, বাজারে চালের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে খাদ্য সচিব বলেন, জ্বালানী তেলের দাম বাড়ার অজুহাতে চালের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা, যেটা অযৌক্তিক। পরিবহন খরচ বাড়লেও তা চালের দামের উপর এতটা প্রভাব পড়ার কথা নয়। দাম নিয়ন্ত্রনে শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এবারের আমন মৌসুমে বৃষ্টি না হওয়ায় ফলন এবং আমন সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে সংশয় জানিয়ে খাদ্য সচিব বলেন, সেক্ষেত্রে আমদানির উপর নির্ভরতা বাড়াতেই হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu