1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুই-তিন মাসের মধ্যে কেটে যাবে সংকট : হানিফ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১২৩ সময় দর্শন

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সংকট আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই কেটে যাবে। এছাড়া কারো অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

আজ শনিবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে শোকাবহ আগস্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে।যেসব দেশে বঙ্গবন্ধুর খুনিরা লুকিয়ে আছে, সেইসব দেশের রাষ্ট্র প্রধানদের ঐসব খুনিদের ফিরিয়ে দিতে সহযোগিতার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে খুনীদের সঙ্গে যেসব ষড়যন্ত্রকারী জড়িত ছিলো, তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান হানিফ।

 

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি, যার শুরু করে দিয়ে গেছেন জিয়াউর রহমান। বিএনপি মিথ্যাচারের রাজনীতি করে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। প্রতিমন্ত্রী বলেন, সকল অন্যায়, জুলুমের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগ সবসময় পথ দেখিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে এদেশের মানুষকে সুন্দর জীবন-যাপনে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে বাংলাদেশ ছাত্রলীগ।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান বক্তারা। সেইসঙ্গে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu