1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গৃহকর্মীদের চাকরি বদলানোর সুযোগ দিল সৌদি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৪১ সময় দর্শন

শ্রম আইনের উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে সৌদি আরব সরকার। শ্রম বিধিমালাও পরিবর্তন করেছে তারা। আর এতেই খুশির সংবাদ পেয়েছে সেখানে কাজ করা গৃহকর্মীরা।

নতুন আইনে চাকরিদাতার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবে সৌদি আরবে নিযুক্ত গৃহকর্মীরা।

এমনকি মালিক যদি পারিশ্রমিক না দেয় তাহলে কর্তৃপক্ষের কাছে অভিযোগও দিতে পারবে। সৌদি সরকারের ভিশন-২০৩০ এর আওতায় এ পরিবর্তন আনা হয়েছে।

 

নতুন আইন অনুযায়ী, গৃহকর্মীদের না জানিয়েই মালিকানা পরিবর্তন করতে পারবে না চাকরিদাতারা। এমনকি বদলি হিসেবে দিতে পারবে না। তবে গৃহকর্মী চাইলেই চাকরিদাতা ব্যক্তি পরিবর্তন করতে পারবেন।

শ্রম আইন ও বিধিমালা পরিবর্তনের পর এক বিবৃতিতে মানবাধিকার কমিশন (এইচআরসি) জানায়, এসব পরিবর্তন সৌদির প্রতি বিশ্ব সম্প্রদায়ের দীর্ঘস্থায়ী মনোযোগের প্রতিফলন।

সৌদি আরবের এইচআরসি কমিশনের প্রেসিডেন্ট আওয়াদ আলাওয়াদ বলেন, ভিশন-২০৩০ এর আওতায় এসব সংস্কার করা হচ্ছে। এর মধ্য দিয়ে সৌদিতে বিদেশি কর্মীদের চাকরি বদল ও চলাচলের স্বাধীনতা আরও বাড়বে। সৌদি আইনের আওতায় গৃহকর্মীদের সুরক্ষা দেওয়া হবে।

সৌদি আরবে গৃহকর্মীদের নির্যাতন ও নিগৃহীত হওয়া নতুন নয়। নির্যাতনের বেশ কিছু ঘটনার কথা গণমাধ্যমে আসে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গৃহকর্মী হিসেবে যারা কাজ করতে দেশটিতে যান, তারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন। তাদের অধিকাংশই বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইনসহ এশিয়ার উন্নয়নশীল দেশের দরিদ্র নারী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu