জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিসহ গণবিরোধী প্রতিবাদে জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় নেতা ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেন খাবের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১০ আগষ্ট বুধবার বিকালে স্থানীয় জামালপুর শহরের দয়াময়ী মোড় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করেন জামালপুর জেলা জাতীয় পার্টি।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেন খান, জাতীয় পার্টি নেতা ইয়াসিন আকন্দ, জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক কাজী আকাশ, তরুণ পার্টির আহ্বায়ক মারুফ আহমেদ, জাতীয় যুবসংহতির সদস্য সচিব জনি আহমেদ, জেলা যুবসংহতির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, পৌর কমিটির আহ্বায়ক শাহাজাদা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আব্দুল মালেক, জাতীয় পার্টির মহিলা পার্টির সদস্য সচিব লিমা আক্তার, জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য জামাল, প্রবাসী জেলা জাতীয় পার্টির সদস্য আঃ লতিফ, অন্যতম সদস্য কাজী খোকন, সাবেক সহ- সভাপতি জেলা জাতীয় পার্টির সদস্য এড. মোজাম্মেল হোসেন প্রমুখ।
এসময় জেলা,শহর, সদর উপজেলা ও বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।