1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবারের মত শপথ নিলেন নীতীশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবারের মত শপথ নিলেন জনতা দল-ইউনাইটেডের (জেডিইউ) নেতা নীতীশ কুমার।

তার সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরজেডিপ্রধান তেজস্বী যাদব। স্থানীয় দুপুর ২টায় পাটনার রাজভবনে বিহারের গর্ভনর ফাগু চৌহান তাদের শপথপাট করান। খবর এনডিটিভির।

গতকাল মঙ্গলবার বিজেপির সঙ্গে জোটের ইতি টানেন নীতীশ। বিজেপির সঙ্গত্যাগের ঘোষণা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন তিনি। তার পদত্যাগের মধ্য দিয়ে বিহারে বিজেপি-জেডিইউ জোট সরকারের পতন হয়। পরে নীতীশ নতুন জোটের ঘোষণা দেন। তার নতুন জোটে রয়েছে রাষ্ট্রীয় জনতা দলসহ (আরজেডি), কংগ্রেসসহ ৭টি বিরোধী দল।

বিজেপি বলছে, মাঝপথে এসে মিত্র বদল করে নীতীশ কুমার ‘জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করলেন। জেডিইউ নেতার পদক্ষেপ নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভেরও ডাক দিয়েছে তারা।

রাজ্যটিতে এখন বিজেপি’র বিধায়কের সংখ্যা ৭৭, আরজেডি’র বিধায়ক ৭৯, কংগ্রেসের ১৯, সিপিআইএমএলের ১২ আর নীতীশের জনতা দলের (জেডিইউ) ৪৪। এদিকে নিতীশের পদত্যাগের প্রতিক্রিয়ায় বিজেপির তরফ থেকে বিশ্বাসঘাতকে উপাধী পান।

গতকাল পদত্যাগের আগে নিজ দলের বিধায়ক ও পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করেন নীতীশ। পরে বিকেলে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu