1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বকাপ উপলক্ষে জার্সি উন্মোচন করলো ব্রাজিল।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২০ সময় দর্শন

আসন্ন কাতার বিশ্বকাপ উপলক্ষে নিজেদের অফিসিয়াল জার্সি উন্মোচন করেছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হোম ম্যাচের জন্য উজ্জ্বল হলুদ এবং অ্যাওয়ে ম্যাচের জন্য নীল রঙের জার্সি পরে মাঠে নামবে সেলেসাওরা।

নতুন জার্সির রঙে আনা হয়েছে ত্রিমাত্রিক ছোয়া। পাশাপাশি ডিজাইনেও এসেছে পরিবর্তন।হোম জার্সিতে রয়েছে সবুজ রঙের ছোট কলার এবং নীল স্ট্রাইপ। তবে জার্সিতে লুকিয়ে আছে একটি রহস্য, যা শুধু কাছ থেকে দেখলেই চোখে পড়বে।

 

জার্সির নকশা করা হয়েছে আমাজনের বিখ্যাত প্রাণী জাগুয়ারের গায়ের পশমের প্যাটার্নে। জাগুয়ার বাঘ ও সিংহের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম বিড়ালজাতীয় প্রাণী হলেও দক্ষিণ আমেরিকায় এটিই বৃহত্তম বিড়ালজাতীয় প্রাণী। কাতারে নিজেদের মহাদেশের এই গর্বকে সঙ্গী করেই মাঠে নামবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অ্যাওয়ে ম্যাচের নীল রঙের জার্সিতেও রয়েছে আধুনিকতার ছোয়া। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী জার্সির আদলে তৈরি করা হয়েছে সেলেসাওদের এবারের কাতার মিশনের জার্সিটি।

জার্সির নির্মাতা প্রতিষ্ঠান নাইকি এই জার্সিকে অবহিত করছে প্রাণবন্ত, প্রখরতর বলে, যা এই মহাদেশের ২০০ মিলিয়ন মানুষের অদম্য ভাবমুর্তির প্রতিচ্ছবি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu