1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ওয়াদা রাখলেন ফেদেরারল।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩২ সময় দর্শন

প্রায় পাঁচ বছর আগে ক্ষুদে ভক্তের কাছে ওয়াদা করেছিলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। বলেছিলেন ওই ক্ষুদে ভক্তের সঙ্গে টেনিস ম্যাচ খেলবেন। অবশেষে সেই ওয়াদা পূরণ করলেন তিনি।

সুইজারল্যান্ডের জুরিখে ক্ষুদে ভক্ত ইজান আহমেদ জিজুর সঙ্গে অনানুষ্ঠানিক একটি ম্যাচ খেলেছেন ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরার।ইতালির খাদ্য বিষয়ক প্রতিষ্ঠান বারিলার সহযোগিতায় পূরণ হয়েছে জিজুর ইচ্ছা। ইউটিউব চ্যানেলে সেই ভিডিও আপলোড করা হয়েছে।

 

ওই ভিডিওতে দেখা যায়, জিজুকে টেনিস প্রশিক্ষণের কথা বলে সুইজারল্যান্ডে নেওয়া হয়েছে। টেনিস প্রশিক্ষণের ক্লাবে যাওয়ার পর জিজুকে নাম ধরেই সম্বোধন করেন ক্লাবের এক কর্মচারী। পরে ক্লাবের মালিক এসে জিজুর সঙ্গে ছবি তোলারও ইচ্ছাপ্রকাশ করেন।

ক্লাবের কর্মচারী গিয়ে জিজুকে বলেন, ‘চলো এবার ম্যাচ খেলার সময় হয়েছে। ’ জিজু টেনিস কোর্টে নামতেই পর্দার আড়াল থেকে সামনে চলে আসেন ফেদেরার। তাকে দেখে অবিশ্বাসে নিজের চোখ-মুখ হাত দিয়ে ঢেকে ফেলেন জিজু। পরে জিজুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন ফেদেরার।

আলাপ শেষে একটি কুইক ম্যাচও খেলেন তারা। পরে দুজন মিলে বারিলার একটি পাস্তা খেতে বসেন। বারিলার সহযোগিতায় এ পুরো সারপ্রাইজটি পরিকল্পনা করেছেন ফেদেরার নিজেই।

২০১৭ সালের ইউএস ওপেনার চলাকালে একটি সংবাদ সম্মেলনে জিজু ফেদেরারকে প্রশ্ন করেছিল, ‘ফেদেরার, আপনি কি আরও ৮-৯ বছর খেলা চালিয়ে নেবেন যাতে আমি পেশাদার খেলোয়াড় হয়ে আপনার সঙ্গে খেলতে পারি?’ উত্তরে ‘হ্যাঁ’ বলেন ফেদেরার। তখন জিজু ফের জিজ্ঞেস করে, ‘এটি কি ওয়াদা?’ ফেদেরার বলেন, ‘অবশ্য এটি ওয়াদা। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu