1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পার্লার ব্যবসায়ী শাম্মীর রহস্যজনক মৃত্যু: স্বামীসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২১৮ সময় দর্শন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিউটি পার্লার ব্যবসায়ী শাম্মী আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার ভোররাতে শাম্মীর ছোট ছেলে সাইম আলম (১৭) বাদি হয়ে মঠবাড়িয়া থানায় দুই জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিষয়ে পিরোজপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইব্রাহিম জানান, নিহত শাম্মীর ছোট ছেলে সাইম আলম বাদি হয়ে তার দ্বিতীয় বাবা শেখ সিরাজুল সালেকিনকে প্রধান আসামি ও মামী আয়শা খানমকে দ্বিতীয় আসামি করে মামলাটি করেন।আসামি দুজনকেই গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাদের আদালতে পাঠানো হবে।

 

এদিকে মায়ের মৃত্যুর আসল ঘটনা উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মামলার বাদি ছেলে সাইম আলম।

উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলা শহরে সোমবার শাম্মী আক্তারের লাশ উদ্ধার করে থানা পুলিশ। মৃত নারী স্থানীয় একটি বিউটি পার্লারের ব্যবসা করতেন। তার স্বামী শেখ সিরাজুল সালেকিনও একজন ব্যবসায়ী। প্রথম স্বামী ফিরোজ আলম মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে থানা পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন শাম্মী। দুই বছর আগে তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন শেখ সিরাজুল সালেকিনকে।

পুলিশ জানায়, রোববার রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন শাম্মী। ভোরে তার স্বামী তাকে বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য পাওয়া যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu