1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংগৃহীত ছবি সময় মতো স্কুলের বেতন দিতে পারতাম না : আমির।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২১ সময় দর্শন

বলিউডের ‘পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’মুক্তির অপেক্ষায়। কারিনা কাপুরের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন তিনি। ছবিটি হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জানালেন কীভাবে স্কুলে থাকার সময় বেতন দিতে দেরি হত আমির ও তার ভাইবোনদের।আর সেটা নিয়ে কতটা ভয়ে ভয়ে থাকতেন তিনি।

 

বলিউডের প্রযোজক তাহির হুসেন আর তার স্ত্রী জিনত হুসেনের ছেলে আমির। চার ভাইবোনের মধ্যে তিনিই বড়। ১৯৭৩ সালে ‘ইয়াদো কা বারাত’ ছবি দিয়ে আমিরের ক্যারিয়ারের শুরু। এরপর বড় হয়ে ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেময়ামত তাক’-এ কাজ করেন জুহি চাওলার বিপরীতে। আমিরের বাবা ছেলের একটি ছবিই প্রযোজনা করেছিলেন, আর তা হল ১৯৯০ সালে ‘তুম মেরে হো’।

‘হিউম্যানস অব বোম্বাই’ বইয়ে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেছিলেন সেই ৮টা বছরের কথা যখন তাদের পরিবারের খুব টানাটানি চলছিল। সেই সময় স্কুলের বেতন দিতেও দেরি হয়ে যেত। আমির জানান, তাদের স্কুলে ক্লাস সিক্সে ফি ছিল ছয় রুপি, ক্লাস সেভেনে সাত রুপি, ক্লাস ৮-এ আট রুপি। কিন্তু তারপরও আমির ও তার ভাইবোনরা সময় মতো বেতন দিতে পারতেন না। এক-দুবার সাবধান করে দেওয়ার পর, প্রিন্সিপাল তাদের নাম ঘোষণা করে দিতেন অ্যাসেম্বলিতে, গোটা স্কুলের সামনে। এই কথা বলতে গিয়েও কেঁদে ফেলেন আমির সেই সাক্ষাৎকারে।

বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে আমির খান যেমন একাধিক পুরষ্কার পেয়েছেন, তেমন তার হিট ছবির লম্বা তালিকাও আছে রয়েছে। এর মধ্যে দিল, রাজা হিন্দুস্তানি, সরফরোশ, রং দে বসন্তি, লাগান, তারে জমিন পর, গজনি, থ্রি ইডিয়টস, ধুম ৩, পিকে, দঙ্গল অন্যতম। এবার চার বছর পর আমির খান বড় পর্দায় ফিরছেন ‘লাল সিং চাড্ডা’ ছবি দিয়ে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu