1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আশুরার শিক্ষা করণীয় ও বর্জনীয়।

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১২২ সময় দর্শন

হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস মুহররম। এটি হারাম মাস তথা পবিত্র মাসের অন্তর্ভূক্ত। হাদিসে এ মাসকে ‘শাহরুল্লাহ’ অর্থাৎ আল্লাহর মাস বলে উল্লেখ করা হয়েছে। মুহররমের ১০ তারিখকেই আশুরা বলা হয়।রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজার বিধান নাজিল হয়, তখন থেকে আশুরার রোজাকে নফল করে দেয়া হয়েছে। – আবু দাউদ

 

মুহররম মাসের রোজাকে রাসুলুল্লাহ (সা.) রমজানের পর সর্বাধিক উত্তম রোজা বলে অভিহিত করেছেন। – মুসলিম

মুসা (আ.) ও বনি ঈসরাইলকে এই দিনে আল্লাহ তা’আলা ফিরআউনের অত্যাচারের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। -বুখারি

মদীনার ইহুদিরা শুকরিয়া স্বরুপ এই দিনে রোজা রাখতো। আল্লাহর রাসুল (সা.) এই নেক আমলে নিজেদেরকে অধিক হকদার হিসেবে উল্লেখ করে, নিজেও সাহাবিদেরকে নিয়ে এই দিনে রোজা রাখেন। পাশাপাশি ইহুদিদের সঙ্গে সামঞ্জস্য এড়াতে, পরবর্তী বছর থেকে আশুরার আগে বা পরে আরো একটি অতিরিক্ত রোজা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। -মুসলিম

আশুরার দিনের সিয়াম পালনের মাধ্যমে, রাসুল (সা.) আল্লাহ তা’আলার কাছে বিগত বছরের গুনাহ মাফের প্রত্যাশা রেখেছেন। – মুসলিম

শিক্ষা: আল্লাহর শুকরিয়া আদায়ের সর্বোত্তম মাধ্যম হচ্ছে— তাঁর প্রতি পরিপূর্ণ সমর্পিত হওয়া ও তাঁর আনুগত্যে নিজেকে উজাড় করে দেয়া। এর নমুনা স্বরুপ নফল রোজা পালন করা।

আশুরার ব্যাপারে রাসুল (সা.) এর দিকনির্দেশনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে— ইগো পরিহার, অন্যের ভালো কাজের স্বীকৃতি এবং ইয়াহুদ নাসারাদের থেকে ব্যতিক্রম ও স্বতন্ত্র ঐতিহ্য লালন।

পরবর্তীতে আশুরার দিনে কারবালায় ঘটে যাওয়া ইমাম হোসাইন (রা.) এর ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে— অন্যায় ও জুলুমের ব্যাপারে আপোষহীন মনোভাব বজায় রাখা।

করণীয়: নফল সিয়াম পালন ও ইমানি চেতনায় উদ্বুদ্ধ হওয়া।

বর্জনীয়: তাজিয়া, মার্সিয়া, শোক পালন, এই দিনে বিয়ে শাদীকে অমঙ্গলজনক মনে করা। এ দিনে ভালো খাবারের আয়োজন করলে বছর জুড়ে ভালো খাবার দাবারের ব্যবস্থা হবে ইত্যাদি ধারণা করা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu